ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের চার আসনে বেসরকারি ফলাফল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, জেলার সব কেন্দ্রের ভোট গণনা শেষে তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটি আসনে এনসিপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে মোট ২৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ফলাফলে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট এবং বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনের ২০৫টি কেন্দ্রের সব কটির ফলাফলে ড. আতিক মুজাহিদ পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট এবং বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট।

কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৭ হাজার ৬৩১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনের ১৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ ভোট এবং বিএনপির প্রার্থী তাসভীরুল ইসলাম পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট।

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের চার আসনে বেসরকারি ফলাফল

আপডেট সময় : ০৮:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬